রাজবাড়ী জেলার পশ্চিমাংশে মাছপাড়া রেললাইন সংলগ্ন এবং মাছপাড়া রেলওয়ে স্টেশন থেকে ৩০০ মিটার দূরে গ্রামীণ ছায়া সুনিবিড় শান্ত পরিবেশে মাছপাড়া মহাবিদ্যালয় অবস্থিত। ১৯৮৬ সালের ২২ শে অক্টোবর মাছপাড়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ বাবু অমূল্য কুমার বর্দ্ধন মহাশয়ের সাংগঠনিক দক্ষতা ও রাজবাড়ী -০২ এলাকার সাবেক সংসদ সদস্য ও ততকালীন পাংশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন মিয়ার নেতৃত্বে কলেজটি প্রতিষ্ঠিত হয়। মাছপাড়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ মো: শামসুদ্দিন ও সেসময়ের শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমেশিক্ষা জীবন থেকে ঝড়ে পড়া এলাকার ৩২ শিক্ষার্থী নিয়ে মাছপাড়া কলেজ পথচলা শুরু করে। এরপর আর পিছনে ফিরে দেখতে হয় নাই। কলেজটি ১৯৯৫ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের মর্যাদা লাভ করে। মাছপাড়া কলেজ প্রতিষ্ঠার পর এলাকার বিত্তশালী ও বিত্তহীন পরিবারের শত শত ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠান থেকে বেড়িয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ের অনেক বড় পদে অধিষ্ঠিত হয়ে এলাকার মুখ উজ্জ্বল করছে। কলেজের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কলেজ কতৃপক্ষ সরকারি বেসরকারি ও এলাকার সকলের সহযোগিতা কামনা করে।