ই আই আই এন- ১১৩৪১৮
উঃ মাঃ কোড নং- ৬৬০০
স্নাতক কোড নং- ৫৯০৬
Recent Notice
১৯৮৬ সালের ২২ শে অক্টোবর মাছপাড়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ বাবু অমূল্য কুমার বর্দ্ধন মহাশয়ের সাংগঠনিক দক্ষতা ও রাজবাড়ী -০২ এলাকার সাবেক সংসদ সদস্য ও ততকালীন পাংশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন মিয়ার নেতৃত্বে কলেজটি প্রতিষ্ঠিত হয়। মাছপাড়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ মো: শামসুদ্দিন ও সেসময়ের শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমে শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়া এলাকার ৩২ শিক্ষার্থী নিয়ে মাছপাড়া কলেজ পথচলা শুরু করে। এরপর আর পিছনে ফিরে দেখতে হয় নাই। কলেজটি ১৯৯৫ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের মর্যাদা লাভ করে। মাছপাড়া কলেজ প্রতিষ্ঠার পর এলাকার বিত্তশালী ও বিত্তহীন পরিবারের শত শত ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠান থেকে বেড়িয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ের অনেক বড় পদে অধিষ্ঠিত হয়ে এলাকার মুখ উজ্জ্বল করছে। কলেজের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কলেজ কতৃপক্ষ সরকারি বেসরকারি ও এলাকার সকলের সহযোগিতা কামনা করে।
মাছপাড়া মহাবিদ্যালয় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বমানের জ্ঞানসম্পন্ন,
দেশপ্রেমিক ও মানুষ্যত্ব বোধে উজ্জীবিত একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলায় এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং গুনগত শিক্ষা প্রদান প্রতিশ্রæতিবদ্ধ। এ দিকে লক্ষ্য রেখে মাছপাড়া মহাবিদ্যালয় শিক্ষা প্রদান করে যাচ্ছে। শিক্ষার্থীদের শারিরীক ও মানবিক বিকাশের জন্য খেলাধুলা ও সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রমসহ নানামুখী কর্মসূচী পালন করা হয়। আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে মহাবিদ্যালয়ের একটি নিজস্ব ওয়েবসাইট তৈরী করা হয়েছে। বিভিন্ন ধরনের কর্মসূচির ছবি এই ওয়েবসাইটের প্রকাশ করা হবে, যাতে করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী এর মাধ্যমে উপকৃত হতে পারে।
পরিশেষে আমি অত্র প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি।
মাছপাড়া মহাবিদ্যালয়।
মাছপাড়া মহাবিদ্যালয় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বমানের জ্ঞানসম্পন্ন,
দেশপ্রেমিক ও মানুষ্যত্ব বোধে উজ্জীবিত একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলায় এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং গুনগত শিক্ষা প্রদান প্রতিশ্রুতিবদ্ধ। এ দিকে লক্ষ্য রেখে মাছপাড়া মহাবিদ্যালয় শিক্ষা প্রদান করে যাচ্ছে। শিক্ষার্থীদের শারিরীক ও মানবিক বিকাশের জন্য খেলাধুলা ও সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রমসহ নানামুখী কর্মসূচী পালন করা হয়। আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে মহাবিদ্যালয়ের একটি নিজস্ব ওয়েবসাইট তৈরী করা হয়েছে। বিভিন্ন ধরনের কর্মসূচির ছবি এই ওয়েবসাইটের প্রকাশ করা হবে, যাতে করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী এর মাধ্যমে উপকৃত হতে পারে।
পরিশেষে আমি অত্র প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি।
মুহাম্মাদ শফিকুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মাছপাড়া মহাবিদ্যালয়।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পশ্চিমাংশে মাছপাড়া রেললাইন সংলগ্ন এবং মাছপাড়া রেলওয়ে স্টেশন থেকে ৩০০ মিটার দূরে গ্রামীণ ছায়া সুনিবিড় শান্ত পরিবেশে মাছপাড়া মহাবিদ্যালয় অবস্থিত।
মাছপাড়া মহাবিদ্যালয়
পাংশা, রাজবাড়ী।
Mobile: +8801309113418
Email: mdcbd.1986@gmail.com
www.machparacollege.edu.bd
Copyright© Machpara College All rights reserved DEVELOPE BY kictbd.com